২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণাঙ্গ পণ্ডিত গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ ওবামা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কৃষ্ণাঙ্গ পণ্ডিত প্রফেসর হেনরি লুইস গেটস গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বর্ণবাদ বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গেটসকে গ্রেপ্তার করে পুলিশ 'নির্বোধের' মতো আচরণ করেছে মন্তব্য করে দেশজুড়ে পুলিশ কর্মকতাদের ক্ষেপিয়ে তুলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 07:22 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

বোস্টন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কৃষ্ণাঙ্গ পণ্ডিত প্রফেসর হেনরি লুইস গেটস গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বর্ণবাদ বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গেটসকে গ্রেপ্তার করে পুলিশ 'নির্বোধের' মতো আচরণ করেছে মন্তব্য করে দেশজুড়ে পুলিশ কর্মকতাদের ক্ষেপিয়ে তুলেছেন তিনি। ম্যাসাচুসেটসের কেমব্রিজ এ গত সপ্তাহে গেটসকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওবামা পুরো ঘটনাটি আদ্যপান্ত জানেন না উল্লেখ করলেও বলেন, গেটসকে গ্রেপ্তার করে পুলিশ নির্বোধের মতো কাজ করেছে। ওবামার এই ক্ষোভ বর্ণবাদের পুরোনো ক্ষত জাগিয়ে তুলেছে। ওবামার মন্তব্যের প্রতিক্রিয়ায় ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব পুলিশ অফিসারস' এর প্রেসিডেন্ট ডেভিড হলওয়ে বলেছেন, "ওবামা এ মন্তব্য করে দেশজুড়ে নজনিরাপত্তা কর্মকতাদের চটিয়ে দিয়েছেন।" এক চিঠিতে হলওয়ে ওবামার কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চাইলেও পুলিশের কাজ সম্পর্কে ওবামার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। এক সাংবাদিক সম্মেলনে ওবামা পুলিশ সম্পর্কে ওই মন্তব্য করে বর্ণবাদের উত্তপ্ত বিতর্ক টেনে এনেছেন। যুক্তরাষ্ট্রে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো যুগের পরিবর্তনের মধ্যেও সমাজে বর্ণবাদের শেকড় কত গভীরে সেটি তুলে ধরে ওবামা বলেছেন, "এটি অত্যন্ত দুঃখজনক যে, বর্ণবাদী বিভক্তি এখনও আছে। এটি এখনও অনেকটাই প্রকট।" প্রফেসর গেটস এর আইনজীবী জানিয়েছেন, গেটস স