২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে বিভাজন বেড়া বহাল থাকবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের হামলা বন্ধ হওয়া সত্ত্বেও পশ্চিম তীর থেকে ইসরায়েলি বিভাজন-বেড়া তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

জেরুজালেম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের হামলা বন্ধ হওয়া সত্ত্বেও পশ্চিম তীর থেকে ইসরায়েলি বিভাজন-বেড়া তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। পার্লামেন্টে বুধবার এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, "বিভাজন বেড়া বহাল থাকবে, গুঁড়িয়ে দেওয়া হবে না।" "আমি শুনেছি তারা বলছেন, যেহেতু এখন পরিস্থিতি শান্ত হয়েছে তাই বেড়া তুলে নেওয়া যায়। কিন্তু বন্ধুরা, এর উল্টোটাই সত্যি।" তিনি আরও বলেন, "বেড়া আছে বলেই এখন পরিস্থিতি শান্ত।" ইসরায়েলের মারিভ পত্রিকা জানিয়েছে, "পশ্চিত তীরে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটায় ফিলিস্তিনি কর্মকর্তারা ওই বেড়া তুলে নেওয়ার ব্যবস্থা করতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছে।" প্রতিবেদনটির পরপরই নেতানিয়াহু এই মন্তব্য করলেন। ইসরায়েলি নেতারা ওই বেড়াকে সাময়িক প্রতিবন্ধক ব্যবস্থা হিসেবে এতদিন বলে এসেছেন। ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তি হলে এবং ইসরায়েলের ওপর হামলা বন্ধ হলে তা তুলে নেওয়া যেতে পারে বলা হচ্ছিল। নেতানিয়াহু বলেন, "ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর কার্য ক্ষমতার কিছু পরিমাণে উন্নতি ঘটাকে স্বাগত জানায় ইসরায়েল। তবে বেড়া বহাল থাকাটা গুরুত্বপূর্ণ।" ২০০২ সালে ফিলিস্তিনিদের গণজাগরণের সময় অধিকৃত পশ্চিম তীরে বেড়া নির্মাণ শুরু করে ইসরায়েল। যুক্তি হিসেবে বলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীদের ঠেকাতে এটা করা হচ্ছে। ফিলিস্তিনিরা বলেছে, ভূমি দখল ও কার্যকর ফিলিস্তিনি প্রতিষ্ঠা করতে না দেওয়াই বেড়া নির্মাণের উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২১৬ ঘ.