২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল একদিনেই সব আউটপোস্ট সরিয়ে নেবে: রিপোর্ট

ইসরায়েল এক দিনেই অধিকৃত পশ্চিম তীরে অনুমোদনহীন ২৩টি আউটপোস্টের সবকয়টিই অপসারণ করার পরিকল্পনা করছে। ইসরায়েলের একটি পত্রিকা মঙ্গলবার এ খবর জানিয়েছে। এটি করা হলে ওয়াশিংটনের কাছে করা ইসরায়েলের দীর্ঘদিনের প্রতিশ্র"তি পূরণ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 10:06 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

জেরুজালেম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল এক দিনেই অধিকৃত পশ্চিম তীরে অনুমোদনহীন ২৩টি আউটপোস্টের সবকয়টিই অপসারণ করার পরিকল্পনা করছে। ইসরায়েলের একটি পত্রিকা মঙ্গলবার এ খবর জানিয়েছে। এটি করা হলে ওয়াশিংটনের কাছে করা ইসরায়েলের দীর্ঘদিনের প্রতিশ্র"তি পূরণ হবে। হারেৎজ পত্রিকা আউটপোস্ট অপসারণের খবর জানালেও কোনো তারিখ জানায়নি। পশ্চিম তীরের এসব আউস্টপোস্টে জঙ্গিমানসিকতার অনেক ইহুতি বসতি গেড়েছে। বিচ্ছিন্ন অনেক পাহাড় চূড়ায় বেশকিছু ক্যারাভান নিয়ে এসব আউটপোস্ট গড়ে তোলা হয়েছে। হারেৎজ জানিয়েছে, সেনাবাহিনী বসতকারীদের সরিয়ে দেওয়ার প্রস্তুতি হিসেবে গত সপ্তাহে মহড়াও দিয়েছে। বামঘেঁষা পত্রিকা হারেৎজ জানিয়েছে, সেনাবাহিনী "২৩টি অবৈধ আউটপোস্টের বাসিন্দাদের একদিনের মধ্যেই জোর করে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্ঞাতসারেই নিরাপত্তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই পরিকল্পনা এঁটেছে।" ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার স্বার্থে পশ্চিম তীরে সব বসতি নির্মাণ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি কূটনৈতিক চাপ বাড়িয়েছে এর প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু এখন পর্যন্ত বসতি নির্মাণ পুরোপুরি বন্ধ করতে রাজি হচ্ছে না। এতে এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের ব্যাপক টানাপোড়েন চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৮ ঘ.