২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে পরাজয়ের ঝুঁকি নিয়ে নির্বাচন ডাকলেন প্রধানমন্ত্রী

জাপানে ক্ষমতাসীন দলের ঐতিহাসিক পরাজয়ের ঝুঁকি নিয়েও মঙ্গলবার পার্লামেন্টের নিুকক্ষ ভেঙে দিয়ে ৩০ আগস্ট জাতীয় নির্বাচন ডেকেছেন প্রধানমন্ত্রী তারো আসো। নির্বাচন অনুষ্ঠানে মন্ত্রিসভার সমর্থন পাওয়ার পর আসো এ পদক্ষেপ নিলেন। এ নির্বাচনে ক্ষমতাসীন দল 'লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি'(এলডিপি)'র ভরাডুবিরই আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জরিপে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 05:10 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

টোকিও, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- -- জাপানে ক্ষমতাসীন দলের ঐতিহাসিক পরাজয়ের ঝুঁকি নিয়েও মঙ্গলবার পার্লামেন্টের নিুকক্ষ ভেঙে দিয়ে ৩০ আগস্ট জাতীয় নির্বাচন ডেকেছেন প্রধানমন্ত্রী তারো আসো। নির্বাচন অনুষ্ঠানে মন্ত্রিসভার সমর্থন পাওয়ার পর আসো এ পদক্ষেপ নিলেন। এ নির্বাচনে ক্ষমতাসীন দল 'লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি'(এলডিপি)'র ভরাডুবিরই আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জরিপে। টোকিও'র স্থানীয় নির্বাচনে এলডিপি'র পরাজয়ের পর তারো আসো এই আগাম নির্বাচন ডাকলেন। গত সপ্তাহে আসো পার্লামেন্টের নিুকক্ষে বিরোধীদলের আনা অনাস্থা প্রস্তাবে টিকে যান। কিন্তু উচ্চকক্ষে বিরোধীদের আনা একইরকম আরেকটি প্রস্তাবের মুখে পড়েন তিনি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার আগে আসো নিজ দলের সদস্যদের তীব্র বিরোধিতার মুখে পড়েন। জাতীয় নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় এলডিপি'র সদস্যরা পদত্যাগের জন্য আসোর ওপর চাপ সৃষ্টি করেন। আগস্টে আসোর নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনারও বিরোধিতা করেন তারা। পরে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে আসো তার ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি দলীয় কোন্দলের কারণে সা