কান্দাহার, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে ন্যাটোবাহিনীর কাজে ব্যবহৃত একটি বেসামরিক হেলিকপ্টার রোববার বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। দক্ষিণের একটি সেনাঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ন্যাটোবাহিনী এই তথ্য জানিয়েছে।
কান্দাহার এয়ার ফিল্ড থেকে ন্যাটোর মুখপাত্র, হল্যান্ডের ক্যাপ্টেন রুবেন হুরনভেল্ড বলেছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে শত্র"পক্ষের তৎপরতার কোনো সম্পর্ক নেই। দেশের দক্ষিণে ন্যাটোর সদরদপ্তরের একটি ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের মুহূর্তে দুর্ঘটনায় পতিত হয়।
রাশিয়ার ইন্টারফেক্স বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার একটি প্রতিষ্ঠানের পরিচালনাধীন এমআই-এইট পরিবহন হেলিকপ্টারটিতে দুর্ঘটনার সময় ১৭ যাত্রী ও তিন জন ক্রু ছিল। সংস্থাটি মৃতের সংখ্যা ১৫ উল্লেখ করেছে।
এক সপ্তাহেরও কম সময়ে সোভিয়েত আমলের হেলিকপ্টারের এটি দ্বিতীয় দুর্ঘটনা। গত মঙ্গলবার হেলমান্দ প্রদেশে সোভিয়েত-তৈরি একটি এমআই-টুয়েন্টিসিক্স পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হলে এর ছয় ইউক্রেনের ক্রু নিহত হয়।
তবে মোলদোভান কর্র্তৃপক্ষ জানায়, মঙ্গলবারের হেলিকপ্টারটি প্রত্যন্ত এলাকার একটি ব্রিটিশ ঘাঁটিতে সরবরাহ নিয়ে যাওয়ার সময় গুলিতে ভূপাতিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫৪ ঘ.
bdnews24