তেগুছিগালপা, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হন্ডুরাসে সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার নতুন করে বিক্ষোভে নেমেছে তার সমর্থকরা। শনিবার কোস্টারিকার মধ্যস্থতায় হন্ডুরাসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তির সঙ্গে জেলায়ার ২য় দফা আলোচনা আগে এই বিক্ষোভ শুরু হল।
হন্ডুরাসের রাজধানীসহ অন্যান্য জায়গায় বিক্ষোভ করেছে জেলায়ার শ শ সমর্থক। তারা মহাসড়কগুলো বন্ধ করে দেয়। রাজধানী তেগুছিগালপায় উত্তর ও দক্ষিণের প্রবেশপথও তারা বন্ধ করে দেয়। তবে কয়েকঘন্টা পর তারা রাস্তা অবরোধ তুলে নিলেও শুক্রবার আবারও বিক্ষোভ শুরুর অঙ্গীকার করেছে।
জেলায়াকে পুনর্বহালের দাবিতে এক কৃষক নেতা দেশব্যাপী বিক্ষোভের হুমকি দেওয়ার পর বুধবার নতুন করে কারফিউ জারি করে হন্ডুরাসের অন্তবর্তী সরকার।
২৮ জুন জেলায়া উৎখাত হওয়ার পর বিক্ষোভে নেতৃত্ব দেওয়া রাফায়েল আলেগ্রিয়ার অনুসারীরা শনিবার কোস্টারিকায় ২য় দফা মধ্যস্থতা আলোচনা শুরুর আগের দুইদিনই বিক্ষোভ করার হুমকি দেয়।
হন্ডুরাসে সেনা অভ্যুত্থান ও চলমান অচলাবস্থা মধ্য আমেরিকায়
bdnews24