শার্ম এল শেখ, মিশর, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার বলেছেন, মুম্বাইয়ে নভেম্বরের সন্ত্রাসী হামলায় দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হতে পারে না।
মিশরের শার্ম এল শেখ এর ন্যাম সম্মেলনে বৃহস্পতিবারের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠকে মনমোহন শান্তি আলোচনা এবং সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যেতে একমত হলেও পরে ওইকথা বলেন।
মিশর থেকে ভারতীয় টেলিভিশনে সরাসরি সম্প্্রচারিত এক সাংবাদিক সম্মেলনে মনমোহন বলেন, "মুম্বাই হামলার হোতাদের উপযুক্ত কৈফিয়ত আদায়সহ ওই জঘন্য অপরাধে অপরাধীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত শান্তি আলোচনা শুরু হতে পারে না।"
এর আগে দুই বৈরি প্রতিবেশী দেশের সামনে এগুনোর একমাত্র পথ হিসাবে আলোচনা এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বৃহস্পতিবার একমত হন ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী। মিশরের শার্ম এল শেখ এ জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মলনের ফাঁকে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা জানান দুই নেতা।
বিবৃতিতে বলা হয়, আলোচনাই যে সামনে আগানোর একমাত্র পথ দুই প্রধানমন্ত্রীই তা স্বীকার করেছেন। তাছাড়া, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৃহত্তর শান্তি আলোচনায় জুড়ে দেওয়া উচিত নয় বলেও তারা মন্তব্য করেন।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব ইস্যু নিয়ে আলোচনা করতেই ভারত প্রস্তুত। ওদিকে, দুই দেশের মধ্যকার সব বিরোধ নিয়ে আলোচনা করতে পাঁচ বছরের পুরোনো শান্তি আলোচনা প্রক্রিয়া পুনরায় চালু করতে পাকিস্তানও আগ্রহী বলে জানানো হয়েছে।
বৈঠকে দুই প্রধানমন্ত্রী পুরো পরিসরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি আলোচনা করেছেন এবং আলোচনা খুবই আন্তরিক ও গঠনমূলক হয়েছে বলেও বিবৃতিতে উলে
bdnews24