২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেতার হাতে ন্যানো উঠছে শুক্রবার

ভারতের টাটা মোটরস লিমিটেড তাদের তৈরি বিশ্বের সবচেয়ে কম দামের গাড়ি 'ন্যানো' শুক্রবার প্রথম ক্রেতার হাতে তুলে দেবে। কোম্পানিটি বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

মুম্বাই, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের টাটা মোটরস লিমিটেড তাদের তৈরি বিশ্বের সবচেয়ে কম দামের গাড়ি 'ন্যানো' শুক্রবার প্রথম ক্রেতার হাতে তুলে দেবে। কোম্পানিটি বৃহস্পতিবার একথা জানিয়েছে। টাটার চেয়ারম্যান রতন টাটা গত বছরের জানুয়ারিতে নয়াদিল্লিতে এক গাড়িমেলায় দর্শকদের ন্যানো দেখালেও এই বছরের এপ্রিল থেকে ক্রেতাদের বুকিং নেওয়া শুরু হয়। পশ্চিমবঙ্গে এর কারখানার জন্য জমি নিয়ে বিরোধ দেখা দেওয়ায় প্রকল্পটি বেশ পিছিয়ে যায়। বিরোধিতার মুখে পশ্চিমবঙ্গ থেকে ন্যানোর কারখানা গুজরাটে নিয়ে যাওয়া হয়। তবে ন্যানোর প্রথম চালানটি আসছে উত্তরাঞ্চলের পাটনগরের কারখানা থেকে। টাটা ঘোষণা দিয়েছে, প্রথম এক লাখ ক্রেতাকে ন্যানো দেওয়া হবে মাত্র এক লাখ রুপি (২ হাজার ডলার) মূল্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০১৯ ঘ.