কলম্বো, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার সরকার দেশের উত্তরের সাবেক যুদ্ধাঞ্চলে কৃষি ও ব্যবসা-বাণিজ্যের গতি আনতে ২৬ মিলিয়ন ডলারের ক্ষুদ্রঋণ প্রকল্প শুরু করেছে। বাস্তুচ্যুত তিন লাখ মানুষকে নিজেদের এলাকায় আবার বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য প্রেসিডেন্টের পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প চালু করা হল।
'অ্যাওকেনিং নর্থ' (উত্তরকে জাগিয়ে তোলা) নামের এই কর্মসূচি প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বলেছে- কৃষি, গবাদি পশু, মাৎস্য, ব্যষ্টিক ও ক্ষুদ্র ব্যবসাবাণিজ্য নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড জাগিয়ে তোলাই তিন বিলিয়ন রুপির এই পরিকল্পনার উদ্দেশ্য।
তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ২৫ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে বাস্তুচ্যুত তিন লাখ তামিলকে তাদের এলাকায় ফিরে যাওয়ার জন্য উত্তরের অর্থনীতির পুনর্গঠনসহ সিংহলীদের সঙ্গে তামিলদের স
bdnews24