২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় লড়াইয়ের ৪৩ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিদ্রোহিদের সঙ্গে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী ও সোমালি সেনাদের লড়াইয়ে রোববার কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। মোগাদিসুর অধিবাসী ও কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

মোগাদিসু, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- -- সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিদ্রোহিদের সঙ্গে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী ও সোমালি সেনাদের লড়াইয়ে রোববার কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। মোগাদিসুর অধিবাসী ও কর্মকর্তারা একথা জানিয়েছে। সোমালিয়া সরকার এবং ৪ হাজার ৩০০ সদস্যের শক্তিশালী আফ্রিকান-ইউনিয়ন (এএমআইএসওএম) বাহিনী মোগাদিসু ও অন্যান্য অংশে বিদ্রোহিদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে। রোববারের লড়াই সম্পর্কে পার্লামেন্টের সদস্য সালাদ আলি জেল্লে বলেন, "আমরা আল শাহাব দলের ৪০ যোদ্ধাকে হত্যা করেছি এবং তাদেরকে হটানোর চেষ্টা করে যাচ্ছি। আমরা তাদেরকে মোগাদিসুর উত্তরাঞ্চলীয় তিনটি জেলা থেকে হটিয়ে দিয়েছি। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা আমাদেরকে সহায়তা করছে।" এ ব্যাপারে বিদ্রোহিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিরোধী দলগুলোর সঙ্গে লড়াইয়ে সরকারকে সহযোগিতা করার জন্য সোমালিয়ার অন্তর্বর্তী সরকার এএমআইএসওএম এর শক্তিশালী ম্যান্ডেটের জন্য চাপ দিয়ে আসছে। কেবল হামলার শিকার হলেই সোমালি বাহিনীকে রক্ষা করা উগান্ডা ও বুরুন্ডির শান্তিরক্ষীদের দায়িত্ব। তাছাড়া, প্রেসিডেন্ট প্রসাদ ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নিরাপত্তা তারা রক্ষা করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪২ ঘ.