তেহরান, জুলাই ১১ (বিডিনিউচ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান পশ্চিমা দেশগুলোকে দেওয়ার জন্য 'রাজনৈতিক, নিরাপত্তা ও আন্তর্জাতিক' বিষয় সংক্রান্ত নতুন একটি প্যাকেজ প্রস্তাব প্রস্তুত করছে। পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি শনিবার একথা বলেছেন।
"এই প্যাকেজ পশ্চিমের সঙ্গে আলোচনার একটি ভাল ভিত্তি হতে পারে। এতে রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিষয়ে ইরানের অবস্থান বর্ণিত থাকবে।" তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মোত্তাকি।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বুধবার বলেছেন, গ্র"প অব এইটের প্রধান দেশগুলো ইরানকে এর উচ্চাভিলাষী পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় দেবে। তা না মানলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
মোত্তাকি বলেন, "জি-এইট সম্মেলন থেকে আমরা নতুন কোনো বার্তা পাইনি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি, তারা বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে এবং বেশ কয়েটি বিষয়ে তারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।"
বিডিনিউচ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৪ ঘ.
bdnews24