২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে শক্তিশালী ভূমিকম্পে আহত তিনশতাধিক

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে বৃহস্পতিবার ৩শর'ও বেশি মানুষ আহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর। সিনহুয়া বার্তা সংস্থা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

বেইজিং, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে বৃহস্পতিবার ৩শর'ও বেশি মানুষ আহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর। সিনহুয়া বার্তা সংস্থা একথা জানিয়েছেন। ইয়াওয়ান কাউন্টির সরকারি হিসাব মতে, আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সংখ্যা ১০ হাজার। প্রাদেশিক রাজধানী কুমিং থেকে ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমের পার্বত্য এলাকায় গুয়ান্তুন শহরে সন্ধ্যা ৭ টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ উল্লেখ করেছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১২ ঘ.