২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সরবরাহ বাড়াতে ১৫ বিলিয়ন ডলার দেবে জি-এইট

দরিদ্র দেশগুলোতে কৃষি বিনিয়োগ ত্বরান্বিত করাসহ খাদ্য সরবরাহ বাড়াতে আগামী তিন বছরে ১৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেবেন জি-এইট এর ধনী দেশগুলোর নেতারা। ইতালির লা'ইকুইলায় চলমান জি-এইট সম্মেলনের চূড়ান্ত খসড়া বিবৃতি থেকে রয়টার্স একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 06:21 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ইতালি, লা'ইকুইলা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দরিদ্র দেশগুলোতে কৃষি বিনিয়োগ ত্বরান্বিত করাসহ খাদ্য সরবরাহ বাড়াতে আগামী তিন বছরে ১৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেবেন জি-এইট এর ধনী দেশগুলোর নেতারা। ইতালির লা'ইকুইলায় চলমান জি-এইট সম্মেলনের চূড়ান্ত খসড়া বিবৃতি থেকে রয়টার্স একথা জানিয়েছে। শুক্রবার সম্মেলনের শেষ দিনের আলোচনার পর বিবৃতিটি ইস্যু করা হবে। রয়টার্স বলেছে, প্রতিশ্র"ত অর্থ পুরোটাই নতুন তহবিল কিনা এবং আলাদা আলাদা ভাবে প্রতিটি দেশ কত অর্থ দেবে বিবৃতিতে তা ষ্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকে এককভাবে প্রায় ৩ বিলিয়ন ডলার করে দেবে বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, "লা'ইকুইলা সম্মেলনে প্রতিনিধিত্বকারী দেশগুলোর তিনবছরে ১৫ বিলিয়ন ডলার সাহায্যের লক্ষ্যমাত্রা নেওয়ার প্রতিশ্র"তিকে আমরা স্বাগত জানাই। দরিদ্রদের সরাসরি উপকারার্থে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কৃষিউন্নয়নে বিনিয়োগ বাড়াতে আমরা প্রতিশ্র"তিবদ্ধ।" এতে আরও বলা হয়, কৃষিতে বিনিয়োগ ঘাটতি, অস্থিতিশীল দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক সঙ্কটের ত্রিমুখী প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতে ক্ষুধা ও দারিদ্র বাড়ছে। জাতিসংঘের হিসাবমতে, দরিদ্র দেশগুলোতে অপুষ্টির শিকার লোকজনের সংখ্যা গত দু বছরে বেড়ে গেছে এবং এ বছর তা আরও বেড়ে ১ দশমিক ০২ বিলিয়ন হওয়ার আশঙ্কা আছে। বিবৃতিতে বলা হয়েছে, জি-এইট দরিদ্র দেশগুলোতে পর্যাপ্ত জরুরি খাদ্য সহায়তা দিতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। ওদিকে, কৃষি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে জি-এইট এর লক্ষ্য হচ্ছে, কৃষি উৎপাদন বাড়ানো, বেসরকারি খাতের ওপর জোর দেওয়াসহ প্রকৃতিক সম্পদ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ এবং বাণিজ্য প্রবাহ বাড়ানো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২৩ ঘ.