সিউল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- এ সপ্তাহে নতুন করে একদফা সাইবার আক্রমণে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইটগুলো ধীরগতি হয়ে পড়ার পর বৃহস্পতিবার আবারও আক্রান্ত হয়েছে আরও ওয়েবসাইট। এই সাইবার আক্রমণে উত্তর কোরিয়ার হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।
বিশেষজ্ঞরা বলছেন, হোয়াইট হাউস এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি বিভাগের সাইটগুলোকে লক্ষ্য করে এ পর্যন্ত চালানো সাইবার আক্রমণের প্রভাব তেমন বেশি না হলেও পিয়ংইয়ং যে সাইবার যুদ্ধের পরিকল্পনা করছে--- এ ঘটনা সেকথাই স্মরণ করিয়ে দিচ্ছে।
দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার তৃতীয় দফা সাইবার আক্রমণের শিকার হয়েছে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ব্যাংক, বহুল প্রচারিত একটি দৈনিক এবং গোয়েন্দা সংস্থা এই সাইবার আক্রমণের টার্গেট হয়েছে বলে মনে করা হচ্ছে।
আনল্যাব সিকিউরিটি ফার্মের এক কর্মকর্তা বলেন, "অপ্রত্যাশিত এ আক্রমণ সংঘটিত হয়েছে। তবে পাল্টা ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রয়োজনমতো এবং এতে কিছুটা কাজও হচ্ছে।"
প্রতিরক্ষামন্ত্রণালয় এবং জাতীয় গোয়েন্দা সংস্থার মতো কয়েকটি সরকারি ওয়েবসাইট আক্রান্ত হয়েছে।
দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি মার্কিন সরকারি ওয়েবসাইটে ঢোকার সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে।
এই সাইবার আক্রমণের জন্য উত্তর কোরিয়া দায়ী হলে তা নতুন করে উত্তেজনা বাড়াবে। কারণ মে মাসে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং জুলাইয়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে এমনিতেই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। সরকারি গণমাধ্যম একথা বলেছে।
তবে কিছু বিশেষজ্ঞ এ ঘটনায় উত্তর কোরিয়ার জড়িত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, এটা কোনও শিল্প গোয়েন্দা কিংবা
bdnews24