লস এঞ্জেলেস, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সারা বিশ্বে পাঁচ লাখেরও বেশি ভক্ত আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মাইকেল জ্যাকসনের স্মরণানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৭ হাজার ৫০০ ফ্রি টিকেটের জন্য আবেদন করেছেন। আয়োজকরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার মারা যাওয়াা "পপ সম্রাট" এর স্মরণানুষ্ঠান মঙ্গলবার লস এঞ্জেলেসের কেন্দ্রস্থলের বাস্কেটবল খেলার স্টেপল সেন্টারে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি চলছে দর্শক-ভক্তদের নিরাপত্তা বিধানের বিরাট কর্মযজ্ঞ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ভক্তদের অনুষ্ঠান দেখার সুযোগ দিতে শুক্রবার অনলাইনে লটারির ব্যবস্থা করেন। এতে বিজয়ী ভাগ্যবানরা স্টেপল সেন্টারে টেলিভিশনের মাধ্যমে অথবা পাশ্ববর্তী নকিয়া থিয়েটারে বড় পর্দায় অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।
কিন্তু শুক্রবার লটারি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভক্তদের প্রবল ভিড়ে লটারির অনলাইন ঠিকানা িি.িংঃধঢ়ষবংপবহঃবৎ.পড়স এর সার্ভারে জট পাকিয়ে যায়। রোববার গ্রিনিচ মান সময় ০১০০ সময় পর্যন্ত লটারির অংশ নেওয়ার সময়ের মধ্যে সার্ভার আবারও অচল হয়ে পরতে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/এমএইচবি/১৫০১ ঘ.
bdnews24