২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন

রাজবন্দিদের মুক্তির চেষ্টায় মিয়ানমারে দুইদিনের সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শুক্রবার মিয়ানমারের শীর্ষ জেনারেল থান শয়ের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। থান শ বৈঠকে বানের কথা শুনে মৃদু হাসলেও কোনও ছাড় দেননি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

সিঙ্গাপুর, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)--- রাজবন্দিদের মুক্তির চেষ্টায় মিয়ানমারে দুইদিনের সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শুক্রবার মিয়ানমারের শীর্ষ জেনারেল থান শয়ের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। থান শ বৈঠকে বানের কথা শুনে মৃদু হাসলেও কোনও ছাড় দেননি। মেডেলখচিত খাকি পোশাক পরা ৭৬ বছর বয়স্ক জেনারেলের সঙ্গে বৈঠকে বান বলেন, "আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। এখানে আসতে পেরে এবং গতবারের তুলনায় আপনাকে ভালো স্বাস্থ্যে দেখে আমি আনন্দিত।" মিয়ানমারের নতুন রাজধানী নিপিেিধায় থান শয়ের বিলাসবহুল কার্যালয়ে বৈঠক করেন বান। মিয়ানমারে শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র ফেরানোর জন্য তিনি জেনারেলকে চাপ দেন। শয়ের সঙ্গে হাসিমুখে করমর্দন করে বান বলেন, "আমি আপনার দেশকে সামনে এগিয়ে নিতে সহায়তা করতে চাই এবং আপনার দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্র"তির প্রশংসা করি।" বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিসহ সব রাজবন্দিকে মুক্তির জন্য জান্তা সরকারকে চেপ দেওয়া বানের মিয়ানমারের সফরের উদ্দেশ্য। একইসঙ্গে আগামী বছর অনুষ্ঠেও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করারও আহ্বান জানাবেন তিনি। এর আগে সিঙ্গাপুরে বান সাংবাদিকদের বলেছিলেন, "মিয়ানমারের নতুন রাজধানী নিপিধোতে ঊর্ধ্বতন জেনারেল থান শয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করার অনুমতি চাইবেন। সু চির বাড়িতে এক মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগ তার বিচার করছে মিয়ানমার জান্তা। বিশ্ব স