২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে

উত্তর কোরিয়া মাঝারি-পাল্লা কিংবা স্বল্প-পাল্লার আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 09:35 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

সউল, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া মাঝারি-পাল্লা কিংবা স্বল্প-পাল্লার আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়া ৪ টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর আগে এপ্রিলে উত্তর কোরিয়া একটি রকেট উৎক্ষেপণ করে এবং ২৫ মে তে পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান উইটম্যান বলেছেন, "তাদের আচরণ ধারণাতীত হয়ে উঠছে। যদিও আজকাল আমরা তাদের যে কর্মকান্ড দেখছি সেটি অপ্রত্যাশিত নয়।" দক্ষিণ কোরিয়ার জুংআং ইলবো দৈনিক বলেছে, উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকতে পারে। দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, " বাহ্যিক কারণে সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টায় থাকা উত্তর কোরিয়ার আরও বেশ কিছু স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনা আছে। সুতরাং, আমরা গভীরভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৬ ঘ.