২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট সমাধানে আগাম নির্বাচন দিতে প্রস্তুত হন্ডুরাস

উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেয়ালাকে নিয়ে ঘনিয়ে ওঠা সঙ্কট সমাধানে আগাম নির্বাচন দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হন্ডুরাসের তত্ত্বাবধায়ক সরকার। তাছাড়া, জেলায়াকে তার মেয়াদের শেষ কয়েকমাসের জন্য পুনর্বহাল করতে গণভোটও অনুষ্ঠান করা সম্ভব বলে জানিয়েছেন সরকার প্রধান রবার্তো মিচেলেত্তি। তবে তাৎক্ষণিকভাবে এর আয়োজন করা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 06:50 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

তেগুছিগালপা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেয়ালাকে নিয়ে ঘনিয়ে ওঠা সঙ্কট সমাধানে আগাম নির্বাচন দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হন্ডুরাসের তত্ত্বাবধায়ক সরকার। তাছাড়া, জেলায়াকে তার মেয়াদের শেষ কয়েকমাসের জন্য পুনর্বহাল করতে গণভোটও অনুষ্ঠান করা সম্ভব বলে জানিয়েছেন সরকার প্রধান রবার্তো মিচেলেত্তি। তবে তাৎক্ষণিকভাবে এর আয়োজন করা কঠিন বলে মন্তব্য করেন তিনি। কয়েকদিনের অচলবস্থার মধ্যে প্রথম সংহতির সুরে মিচেলেত্তি বলেন, সেনা অভ্যুত্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ওঠা নিন্দা-সমালোচনার ঝড় থামাতে ২৯ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনতে তিনি পুরোপুরি রাজি। সাংবাদিকদের তিনি বলেন, "এটি সমস্যা সমাধানের পথ হলে তা করতে আমার কোনও আপত্তি নেই।" অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) এবং যুক্তরাষ্ট্র জেলায়াকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের জন্য হন্ডুরাসকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। অন্যথায় হন্ডুরাসকে একঘরে করা হবে বলে হুমকি দিয়েছে তারা। হন্ডুরাস প্রশাসন এ পর্যন্ত জেলায়াকে পুনর্বহালের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এসেছে। হন্ডুরাসের সেনাবাহিনী রোববার জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায়।