২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল জ্যাকসনের স্মরণানুষ্ঠান মঙ্গলবার

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গণস্মরণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার লস এঞ্জলেসে অনুষ্ঠিত হবে। জ্যাকসের পরিবারের এক মুখপাত্র এবং কনসার্টের আয়োজক বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 06:09 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

লস এঞ্জেলেস, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গণস্মরণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার লস এঞ্জলেসে অনুষ্ঠিত হবে। জ্যাকসের পরিবারের এক মুখপাত্র এবং কনসার্টের আয়োজক বৃহস্পতিবার একথা জানিয়েছেন। জ্যাকসনের তিন সন্তানের অভিভাবকত্ব নিয়ে শুরু হওয়া ঝামেলায় স্মরণ অনুষ্ঠানটি নিয়ে সন্দেহ এখনও না কাটলেও কনসার্ট প্রমোটার এইজি লাইভ এবং জ্যাকসন পরিবারের প্রতিনিধি সানশাইন স্যাচস অ্যান্ড অ্যাসোসিয়েটস জানিয়েছে, জ্যাকসনের গণস্মরণ অনুষ্ঠানটি মঙ্গলবার লস এঞ্জেলেসে স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হবে। স্টেপল সেন্টারের ২০ হাজার আসনের মধ্যে ১১ হাজার টিকেট ফ্রি দেওয়া হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা আরও জানায় " লস এঞ্জেলেস ডাউন টাউনে রক কনসার্ট অ্যান্ড স্পোর্টস ভেন্যুতে সকাল দশটায় স্মরণ অনুষ্ঠান হবে।" শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা উল্লেখ করা হয় বিবৃতিতে। জ্যাকসন মৃত্যুর আগে স্টেপলস সেন্টারেই তার ১৩ জুলাইয়ে অনুষ্ঠেয় লন্ডন কনসার্টের মহড়া দিয়েছিলেন। মৃত্যুর দুরাত আগে জ্যাকসনের সেই মহড়ার ভিডিও ক্লিপিং বৃহস্পতিবার সিএনএন এ প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৩১৮ ঘ.