সিঙ্গাপুর, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)--- রাজবন্দিদের মুক্তির চেষ্টায় মিয়ানমারে দুইদিনের সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শুক্রবার মিয়ানমারের শীর্ষ জেনারেলের সঙ্গে এক বিরল বৈঠকে তিনি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিসহ সব রাজবন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানাবেন। একইসঙ্গে আগামী বছর অনুষ্ঠেও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করারও আহ্বান জানাবেন তিনি।
মিয়ানমার যাওয়ার পথে সিঙ্গাপুরে বান সাংবাদিকদের বলেন, মিয়ানমারের নতুন রাজধানী নিপিধোতে ঊর্ধ্বতন জেনারেল থান শয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করার অনুমতি চাইবেন। সু চির বাড়িতে এক মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগ তার বিচার করছে মিয়ানমার জান্তা। বিশ্ব স
bdnews24