২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনি বিমানটির সম্ভাব্য জীবিতদের খোঁজে অভিযান জোরদার

ইয়েমেনের বিধ্বস্ত বিমানটি সম্ভাব্য জীবিত যাত্রীদের খোঁজে বুধবার ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিমানও অভিযানে নেমেছে। এদিকে ফ্রান্সে প্রবাসী বিক্ষুব্ধ কমোরীয়রা প্যারিসের শার্লস দ্য গল বিমানবন্দর থেকে একই এয়ারলাইন্সের ইয়মেনগামী একটি বিমানের যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

মোরোনি, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের বিধ্বস্ত বিমানটি সম্ভাব্য জীবিত যাত্রীদের খোঁজে বুধবার ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিমানও অভিযানে নেমেছে। এদিকে ফ্রান্সে প্রবাসী বিক্ষুব্ধ কমোরীয়রা প্যারিসের শার্লস দ্য গল বিমানবন্দর থেকে একই এয়ারলাইন্সের ইয়মেনগামী একটি বিমানের যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার ১৫৩ জন যাত্রী নিয়ে ইয়েমেনের এয়ারবাস এ৩১০-৩০০ ভারত মহাসগরের কমোরো দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হয়। বিমানটির ১৪ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য আরোহীই নহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । বিমানটি প্যারিস থেকে ইয়েমেন হয়ে কমোরোস যাচ্ছিল। কমোরোসের ভাইস প্রেসিডেন্ট আইডি নাধোইম বুধবার টেলিফোনে রয়টার্সকে বলেন, "এখনও পর্যন্ত আর কোনো জীবিত যাত্রী উদ্ধার হয়নি। তবে আমরা আশাহত হচ্ছি না।" শার্লস দ্য গল বিমানবন্দর কর্তৃপক্ষ বিক্ষুব্ধ কমোরীয়দের ইয়েমেনের একটি বিমান যাত্রার বাধা দেওয়ার তথ্য জানায়।এক মুখপাত্র বলেন, বিমানটির ৬০ যাত্রীর চেক ইন করার কথা থাকলেও তারা রিপোর্ট করেনি। তবে বিক্ষোভের মুখে বাধা না অন্য কোনো কারণে তারা যেতে অস্বীকৃতি জানিয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। পরে অন্য ১০০ যাত্রী নিয়ে বিমানটি ইয়েমেন রওনা হয়ে গেছে। এ পর্যন্ত চালানো উদ্ধারকাজে বিধ্বস্ত বিমানটির এক বালিকাকে মঙ্গলবার জীবিত উদ্ধার করা হয়। ১৪ বছরের ফ্রেঞ্চ-কমোরান এ বালিকার নাম বাকারি বাহিয়া। দুর্ঘটনায় তার মুখমণ্ডলের কয়েক জায়গায় কেটে গেছে এবং কণ্ঠার হাড় ভেঙে গেছে। তবে গত রাতে তার অবস্থা স্থিতিশীল ছিল। মঙ্গলবার রাতে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে। মরোনি এল মারৌফ হাসপাতালের শৈল্য চিকিৎসক বেন ইমানি বলেন, "তার অবস্থা আশঙ্কাজনক নয়। এমন একটা দুর্ঘটনার শিকার হওয়ার পরও সে অবিচল রয়েছে।" প্যারিসের কর্মকর্তারা জানিয়েছন, বিমানটিতে ৬৬ জন ফরাসি নাগরিক ছিল। ওদিকে ইয়েমেন এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে কানাডা, কমোরো, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, ফিলিস্তিন, ফিলিপাইন ও ইযেমেনর নাগরিক ছিল। বিমানটি প্যারিস থেকে ইয়েমেন হয়ে কমোরোর মার্সাইল্লে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৫৮ ঘ.