ত্রিস্তে, ইতালি, জুন ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে পপি চাষের বিরুদ্ধে পশ্চিমা নীতি ব্যর্থ হয়েছে ঘোষণা করে মাদক-বিরোধী কৌশল থেকে নাটকীয়ভাবে সরে আসছে যুক্তরাষ্ট্র। শনিবার জি-এইট সম্মেলনে আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক মার্কিন দূত রিচার্ড হলব্র"ক বলেন, আফিম, পপি চাষের বিরুদ্ধে পশ্চিমা নীতি ব্যর্থ হয়েছে। আমরা এখন আর পপি চাষের মূলোৎপাটনে সহায়তা করব না।
হলব্র"ক বলেন, " আফিম, পপি চাষের ক্ষেত্রে পশ্চিমা নীতি মার খেয়েছে। এটা তালেবানদের কোনও ক্ষতিই করতে পারেনি। বরং এতে কৃষকরা বেকার হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা আফিম আর পপি চাষের মূলোৎপাটনে কোনও সহায়তা দেব না। আমরা এ নীতি থেকে সরে দাঁড়াচ্ছি।"
ওইসব শস্য ধ্বংস না করে বরং অন্য জাতের আরেকটি শস্য চাষের জন্য আফগান কৃষকদেরকে অর্থ দিয়ে উৎসাহিত করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
তবে হলব্র"ক বলেন, সীমিত কয়েকটি এলাকায় কিছু কিছু শস্যের আবাদ আগামীতেও বন্ধ রাখা হবে। উল্লেখ্য, আফগানিস্তান বিশ্বের ৯০ ভাগেরও বেশি হেরোইন সরবরাহ করে।
আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে জি-৮ সম্মেলনে যোগ দেওয়া রিচার্ড হলব্র"ক ২০ আগস্ট অনুষ্ঠেয় আফগানিস্তানের নির্বাচনে সহায়তা করার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন। তালেবান আগ্রাসন ঠেকাতে এবং আগস্টের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনাসংখ্যা দ্বিগুণ বাড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/
bdnews24