২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নির্বাচনী সহিংসতাকে জঘন্য বললেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ইরানের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যানকারী প্রতিবাদীদের সাহসের তারিফ করেছেন এবং নির্বাচন পরবর্তী সহিংসতাকে জঘন্য আখ্যা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 07:24 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

তেহরান, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ইরানের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যানকারী প্রতিবাদীদের সাহসের তারিফ করেছেন এবং নির্বাচন পরবর্তী সহিংসতাকে জঘন্য আখ্যা দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সংলাপও এতে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ওবামা। তিনি বলেন,"নিঃসন্দেহে গত কয়েক সপ্তাহের ঘটনা ইরানের সঙ্গে কোনও সরাসরি সংলাপ কিংবা মার্কিন কূটনীতি ক্ষতিগ্রস্ত হবে।" হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওবামা আরও বলেন," ইরানের ভিতরে কী হচ্ছে সেটা না জানা পর্যন্ত আমরা এখনও বলতে পারছি না এসব সম্ভাবনাময় সংলাপে কতটা প্রভাব ফেলবে।" ইরানি কর্তৃপক্ষ অবশ্য তেহরানের রাস্তা বিক্ষোভমুক্ত করতে যথেষ্টই তৎপর। কোনও ধরনের মিছিল, সমাবেশই বরদাশত করছে না পুলিশ। এর আগে কট্টরপন্থী এক ইরানি ধর্মীয় নেতা বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝোলানোর মতো কঠোর শাস্তির পরামর্শ দিয়েছেন। ইরানের শীর্ষ আইন পরিষদ নির্বাচনে বড় ধরনের কোনও গলদ খুঁজে পায়নি। তারা মাত্র ১০ ভাগ ব্যালট বাক্স পুনর্গণনার কথা বলেন। শুধু তাই নয়, বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী মীরহোসেইন মুসাভির নির্বাচন বাতিলের দাবিও তারা নাকচ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৩৩০ ঘ.