লস এঞ্জেলেস, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সারা বিশ্ব যার সঙ্গীতের ছন্দে নাচতে শুরু করতো পপ গানের সেই জীবন্ত কিংবদন্তী মাইকেল জ্যাকসন (৫০) আর নেই। বাংলাদেশ সময় শুক্রবার শেষরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি মারা যান। সঙ্গীতে তার অনন্য মেধার পাশাপাশি ঘটনাবহুল জীবনযাপন আর যৌন কেলেংকারির অভিযোগে দুনিয়াজুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন জ্যাকসন।
লস এঞ্জেলেস কাউন্টি করোনর অফিস থেকে ফ্রেড কোরাল জানান, স্থানীয় সময় দুপুর ২টা ২৬ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর নিশ্চিত কারণ জানতে শুক্রবার মৃতদেহের ময়না তদন্ত করা হতে পারে।
জ্যাকসনের ভাই জেরেমিন সাংবাদিকদের জানান, জ্যাকসন বাসায় অসুস্থ হয়ে পড়লে ব্যক্তিগত চিকিৎসক তার স্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। প্যারামেডিকরা এসে অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা এক ঘণ্টার বেশি চেষ্টা চালানোর পর তিনি বেঁচে নেই বলে জানান।
'থ্রিলার', 'বিলি জিন' সহ দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়া অ্যালবাম, গানের সঙ্গে ব্যতিক্রমী সৃষ্টিশীল নাচের লয়ছন্দ, মঞ্চে বিস্ময়কর উপস্থাপনায় তিনি বিশ্বে কোটি কোটি ভক্তের শরীরমনে কাঁপন জাগিয়ে তুলতেন।
গান বিক্রি করেই রেকর্ড পরিমাণ প্রায় ৭৫ কোটি ডলার তার আয় হয়েছিল বলে ধারণা করা হয়। ১৩ টি গ্র্যামি অ্যাওয়ার্ড এবং বিশ্বের ঘরে ঘরে তার ভিডিও মিউজিকের বিস্তার তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিনোদন তারকার আসনে বসিয়েছিল।
কিন্তু জ্যাকসন মনে করতেন, মনের দিক তিনি থেকে শিশুদের প্রিয়চরিত্র 'পিটার প্যানের' মতো। শিশুদের নিয়ে তার আদিখ্যেতা, শিম্পাঞ্জির সঙ্গে বন্ধুত্ব, পরিবর্তিত তীক্ষ
bdnews24