২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বানরের বাঁদরামি

জাম্বিয়ার প্রেসিডেন্ট রুপিয়াহ বান্দার ওপর মুত্রত্যাগ করেছে এক বানর। ঘটনাটি ঘটেছে বুধবার। বান্দা যখন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথোনে ব্যস্ত ঠিক সেই সময়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

লুসাকা, ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাম্বিয়ার প্রেসিডেন্ট রুপিয়াহ বান্দার ওপর মুত্রত্যাগ করেছে এক বানর। ঘটনাটি ঘটেছে বুধবার। বান্দা যখন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথোনে ব্যস্ত ঠিক সেই সময়ে। বান্দা যে চেয়ারে বসে ছিলেন তার মাথার ওপরের গাছে আপনমনে খেলতে খেলতেই বানরটি ওই কাজ করে। সঙ্গে সঙ্গেই ওপরের দিকে তাকিয়ে চাপা স্বরে বান্দা বলে ওঠেন, "ওহে (বানর) আমার জ্যাকেটে মুতলে !" ঘটনা দেখে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সাংবাদিক ও কূটনীতিকরা। এরই মাঝে বান্দা আবার বক্তব্য শুরু করে বলেন, "এটা হয়ত বা আশীর্বাদ।" বান্দার বাসভবন এবং কার্যালয় স্টেট হাউসে বানরের অবাধ বিচরণ। বানর ছাড়াও স্টেট হাউসে আছে আরও অনেক প্রজাতির হরিণ এবং পাখি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৭২২ ঘ.