২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জটিল' সমস্যায় টোকিও ট্রেন কোম্পানি

জাপানের টোকিওতে ট্রেন পরিচালনকারী একটি কোম্পানি পড়েছে 'জটিল' সমস্যায়। ভিড়ের সুযোগ নিয়ে নারীকে শারিরীকভাবে উত্ত্যক্তকারী পুরুষদের ঠেকাতে কোম্পানিটি নারীযাত্রীদের জন্য ব্যস্তসময়ের ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করেছে। কিন্তু এখন অনেক পুরুষই বিনাদোষে উত্ত্যক্তকারীর অভিযোগ ওঠা থেকে বাঁচতে আলাদা পুরুষ-কামরা দেওয়ার দাবি তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 08:50 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

টোকিও, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের টোকিওতে ট্রেন পরিচালনকারী একটি কোম্পানি পড়েছে 'জটিল' সমস্যায়। ভিড়ের সুযোগ নিয়ে নারীকে শারিরীকভাবে উত্ত্যক্তকারী পুরুষদের ঠেকাতে কোম্পানিটি নারীযাত্রীদের জন্য ব্যস্তসময়ের ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করেছে। কিন্তু এখন অনেক পুরুষই বিনাদোষে উত্ত্যক্তকারীর অভিযোগ ওঠা থেকে বাঁচতে আলাদা পুরুষ-কামরা দেওয়ার দাবি তুলেছে। টোকিওতে ট্রেনচালনাকারী সেইবু হোল্ডিংস এর দশটি শেয়ারহোল্ডার কোম্পানি পুরুষদের জন্য আলাদা বগির ব্যবস্থা করার আবেদন জানিয়েছে। শেয়ারহোল্ডাররা আগামী বুধবার কোম্পানির বার্ষিক বৈঠকে এ ব্যাপারে সিন্ধান্ত চেয়ে এক নোটিশে বলেছে, "শেইবু রেলওয়েতে ভিড়ের মধ্যে নারীযাত্রীর শরীরে হাত চালিয়ে দেওয়ার অনেক ঘটনা ঘটেছে। আবার এ নিয়ে অনেক মিথ্যা অভিযোগও করা হয়েছে।" এতে বলা হয়, "ওই হীনকর্ম প্রতিরোধে নারীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা করায় কিছুটা কাজ হয়েছে, কিন্তু মিথ্যা অভিযোগ ওঠার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।...লিঙ্গ সমতার চেতনার আলোকে 'শুধু পুরুষদের জন্য' বগিও অবশ্যই চালু করতে হবে।" গত এপ্রিলে জাপানের সুপ্রিম কোর্ট টোকিও-ট্রেনে এক তরুণীর শরীর ইচ্ছাকৃতভাবে স্পর্শ করার অভিযোগ থেকে এক অধ্যাপককে অব্যাহতি দেওয়ার পর 'মিথ্যা অভিযোগের' বিষয়টি ব্যাপক প্রচার পেয়েছে। জাপানের গণমাধ্যম জানিয়েছে, ওই ঘটনায় অভিযোগের সাক্ষী শুধু তরুণীটি হওয়ায় বিচারক এ ধরনের মামলার ক্ষেত্রে আরও সতর্কতার পরমর্শ দেন। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী ২০০৭ সালে ট্রেনে ভিড়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে নারীর শরীর স্পর্শ করার ঘটনায় ২০০০ পুরুষকে গ্রেপ্তার করা হয়। এরপর শেইবু লাইনসহ টোকিওতে অফিস ও ঘরমুখোসময়ে চলাচলকারী ট্রেনে একটি করে 'শুধু মহিলাদের জন্য' বগি সংযোজন করা হয়। অনেক নারীযাত্রীই ওই বগিতে উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫২ ঘ.