২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়াকে ওবামা- লীর হুঁশিয়ারি

উত্তর কোরিয়াকে পারমাণবিক উচ্চাশা পরিত্যাগ এবং আঞ্চলিক হুমকি বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নেতারা। বুধবার মিডিয়া রিপোর্টে জানা গেছে, দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণের পরিকল্পনা করছে পিয়ংইয়ং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তর কোরিয়াকে পারমাণবিক উচ্চাশা পরিত্যাগ এবং আঞ্চলিক হুমকি বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নেতারা। বুধবার মিডিয়া রিপোর্টে জানা গেছে, দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণের পরিকল্পনা করছে পিয়ংইয়ং। মঙ্গলবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লী ইয়ুং-বাকের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, পরমাণু অস্ত্রসমৃদ্ধ উত্তর কোরিয়া বিশ্বের জন্য 'মারাত্মক হুমকি'। ২৫ মে পারমাণবিক পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার প্রতি জাতিসংঘ যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ধরে রাখতেও দৃঢ় প্রতিজ্ঞ ওবামা। তিনি বলেন, "যে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা (উ. কোরিয়া) প্রতিবেশীদের প্রতিনিয়ত হুমকির মুখে রাখছে, তাতে করে আমি মনে করি প্রশ্নাতীতভাবেই পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে এবং সেটা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, সারা বিশ্বের জন্যই নিরাপত্তা হুমকি।" সংবাদ সম্মেলনে ওবামা উত্তর কোরিয়াকে আর কোনওভাবেই পারমাণবিক সমস্যা তৈরি করতে সুযোগ দিতে চান না বলে প্রতিশ্র"তি ব্যক্ত করেন। এ সমস্যার সমাধান হলেই কেবল পিয়ং ইয়ংয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষপাতী তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৩৩০ ঘ.