সানা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)--- অপহৃত তিন নারীকে গুলি করে হত্যা করা অপহরণকারীদের ধরিয়ে দেওয়ার জন্য মঙ্গলবার ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে ইয়েমেন।
ইয়েমেনের উত্তরাঞ্চলে এ সপ্তাহে তিন নারীর মৃতদেহ পাওয়া যায়। তিনজনকেই সম্ভবত গুলি করে হত্যা করা হয়েছে বলে রয়টার্সকে জানায় দুটি সূত্র। গত সপ্তাহে দেশটির ওই অঞ্চলে একদল বিদেশিকে অপহরণ করা হয়। তিন নারী সেই দলেই ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ইয়েমেনে এমন ঘটনা বিরল। সূত্র দুটি জানায়, উত্তরাঞ্চলের সাআদা এলাকায় তাদের মৃতদেহ পাওয়া গেছে। গত সপ্তাহে এই এলাকাতেই নয় বিদেশিকে অপহরণ করা হয়। তাদের সাত জন জার্মান, একজন ব্রিটিশ ও একজন কোরিয়ান।
অপহরণকারীদের সম্পর্কে তথ্যদাতার জন্য সাআদা প্রদেশের গভর্নর হাসান আল মানার পক্ষ থেকে ৫ মিলিয়ন রিয়াল (২৪,৯১০ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবায়।
এতে বলা হয়, কর্তৃপক্ষ বাদবাকী জিম্মিদের সন্ধান করছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিহত তিনজনের মধ্যে দুই নারী জার্মান নার্স এবং একজন কোরিয়ান শিক্ষক। ইয়েমেনের সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে।
ইয়েমেন ও সৌদি আরব কর্তৃপক্ষ রোববার আল-কায়েদার শীর্ষ এক অর্থ ব্যবস্থাপককে গ্রেপ্তারের পর এই নাটকীয় ঘটনা ঘটেছে।
দুবাই-ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ফারেস বিন হোজাম বলেছেন, সর্বসা
bdnews24