২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে অপহৃত তিন নারীকে গুলি করে হত্যা

ইয়েমেনের উত্তরাঞ্চলে তিন নারীর মৃতদেহ পাওয়া গেছে। তিনজনকেই সম্ভবত গুলি করে হত্যা করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র। গত সপ্তাহে দেশটির ওই অঞ্চলে একদল বিদেশিকে অপহরণ করা হয়। তিন নারী সেই দলেই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার ইয়েমেনের সরকার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

সানা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের উত্তরাঞ্চলে তিন নারীর মৃতদেহ পাওয়া গেছে। তিনজনকেই সম্ভবত গুলি করে হত্যা করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র। গত সপ্তাহে দেশটির ওই অঞ্চলে একদল বিদেশিকে অপহরণ করা হয়। তিন নারী সেই দলেই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার ইয়েমেনের সরকার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। ইয়েমেনে এমন ঘটনা বিরল। সূত্র দুটি জানিয়েছে, উত্তরাঞ্চলের সাআদা এলাকায় তাদের মৃতদেহ পাওয়া গেছে। গত সপ্তাহে এই এলাকাতেই নয় বিদেশিকে অপহরণ করা হয়। তাদের সাত জন জার্মান, একজন ব্রিটিশ ও একজন কোরিয়ান। নিহত দুই নারী জার্মান নার্স এবং একজন কোরিয়ান শিক্ষক। ইয়েমেনের সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। ইয়েমেন ও সৌদি আরব কর্তৃপক্ষ রোববার আল-কায়েদার শীর্ষ এক অর্থ ব্যবস্থাপককে গ্রেপ্তারের পর সহিংসতা বেড়ে যাওয়ার এই নাটকীয় ঘটনা ঘটল। দুবাই-ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ফারেস বিন হোজাম বলেছেন, সর্বসা