২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাওবাদী ধর্মঘটে অচল কাঠমান্ডু

নেপালে স্থানীয় এক মাওবাদী নেতার মৃত্যুর প্রতিবাদে সোমবার মাওবাদীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু। রাস্তায় বন্ধ হয়ে গেছে যান চলাচল, বন্ধ হয়ে গেছে দোকান-পাট, স্কুল-কলেজ, কারখানা। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

কাঠমান্ডু, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালে স্থানীয় এক মাওবাদী নেতার মৃত্যুর প্রতিবাদে সোমবার মাওবাদীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু। রাস্তায় বন্ধ হয়ে গেছে যান চলাচল, বন্ধ হয়ে গেছে দোকান-পাট, স্কুল-কলেজ, কারখানা। পুলিশ একথা জানিয়েছে। মাওবাদীদের যুব শাখা 'ইয়াং কমিউনিস্ট লিগ' (ওয়াইসিএল)'র কর্মীরা বাঁশের ছড়ি হাতে রাস্তায় রাস্তায় টায়ার পোড়ানোসহ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। গত সপ্তাহে মারা যাওয়া ওয়াইসিএল নেতা রাজেন্দ্র ফুয়াল এর হত্যাকারীদের খুঁজে বের করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে মাওবাদীরা। নেপালে সেনাপ্রধান বরখাস্তকে কেন্দ্র করে মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ডের পদত্যাগের পর থেকে শুরু হওয়া মাওবাদী বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে এটি সর্বশেষ ধর্মঘট। মধ্যপন্থি কমিউনিস্ট মাধব কুমার নেপাল দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও শরিকদের মধ্যে পদ বন্টন নিয়ে বিরোধের কারণে তিনি এখনও পুরো মন্ত্রিসভা ঘোষণা করতে না পারায় দেশ রাজনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৫ ঘ.