২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেনি যুক্তরাষ্ট্রে আরেকটি হামলা চেয়েছিলেন: সিআইএ প্রধান

সন্দেহভাজন সন্ত্রাসীদের ওপর 'কঠোর জিজ্ঞাসাবাদ' কৌশল বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আদেশের যে সমালোচনা করেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, তার যৌক্তিকতার প্রমাণ হিসাবে তিনি যে যুক্তরাষ্ট্রে আরেকটি সন্ত্রাসী হামলা দেখতে চেয়েছিলেন তা একরকম নিশ্চিত। সিআইএ'র পরিচালক লিওন পেনেত্তা এই মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 08:42 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ওয়াশিংটন, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সন্দেহভাজন সন্ত্রাসীদের ওপর 'কঠোর জিজ্ঞাসাবাদ' কৌশল বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আদেশের যে সমালোচনা করেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, তার যৌক্তিকতার প্রমাণ হিসাবে তিনি যে যুক্তরাষ্ট্রে আরেকটি সন্ত্রাসী হামলা দেখতে চেয়েছিলেন তা একরকম নিশ্চিত। সিআইএ'র পরিচালক লিওন পেনেত্তা এই মন্তব্য করেছেন। দ্য নিউ ইয়র্কার সাময়িকীতে ২২ জুন প্রকাশিতব্য এক সাক্ষাৎকারে পেনেত্তা বলেছেন, "আমি মনে করি জাতীয় নিরাপত্তা ইস্যুতে তিনি দেশে আরও কিছু রক্তপাত দেখতে পেয়েছিলেন।" "এটা প্রায় পুরোমাত্রায় হানাহানির রাজনীতি। আপনি বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করলে প্রায় নিশ্চিত মনে হবে, তিনি তার যুক্তির প্রমাণ হিসেবে দেশ আরেকবার আক্রান্ত হোক- এটা চেয়েছিলেন।" বুশ প্রশাসনের আমলে সন্দেভাজনদের মাথা পানিতে চুবিয়ে রাখাসহ নির্মম জিজ্ঞাসাবাদ কৌশলের বড় সমর্থক ছিলেন চেনি। তিনি ২১ মার্চ এক বক্তৃতায় বুশ আমলের রাজনীতি থেকে ওবামার উল্টো পথে চলাকে "অবিবেচনাপ্রসূত ও চরম পদক্ষেপ" অভিহিত করেন। চেনি বলেন, এতে আমেরিকানদের অনিরাপত্তার দিতে ঠেলে দেওয়া হচ্ছে।" চেনির এই ধরনের কথাবার্তাকে "বিপজ্জনক রাজনীতি" বলে মন্তব্য করেছেন সিআইএ প্রধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৪৩ ঘ.