২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলা করলে পস্তাতে হবে: আহমাদিনেজাদ

ইরানে যে দেশই হামলা চালানোর সাহস করবে তাকেই পস্তাতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার একথা বলেছেন। পশ্চিমাবিরোধী মনোভাব পোষণ করে আসা আহমাদিনেজাদ ইরানের নির্বাচনী ফল ঘোষণার পর এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, "কে ইরানে হামলা চালানোর সাহস করে? এমন কথা চিন্তা করারই বা সাহস কার আছে?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

তেহরান ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে যে দেশই হামলা চালানোর সাহস করবে তাকেই পস্তাতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার একথা বলেছেন। পশ্চিমাবিরোধী মনোভাব পোষণ করে আসা আহমাদিনেজাদ ইরানের নির্বাচনী ফল ঘোষণার পর এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, "কে ইরানে হামলা চালানোর সাহস করে? এমন কথা চিন্তা করারই বা সাহস কার আছে?" ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে পশ্চিমা বিশ্বের ধারণা। ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং পরমানূ কর্মসূচি বন্ধে অস্বীকৃতি জানিয়েছে। এতে করে ইরানের পারমাণবিক স্থাপণাগুলোতে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে স