২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু

ইরানে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বর্তমান রক্ষণশীল প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মুখোমুখি হয়েছেন মধ্যপন্থি হিসেবে পরিচিত তিনপ্রার্থী। তবে এদের মধ্যে মীরহোসেন মুসাভির সঙ্গেই আহমাদিনেজাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 05:10 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

তেহরান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বর্তমান রক্ষণশীল প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মুখোমুখি হয়েছেন মধ্যপন্থি হিসেবে পরিচিত তিনপ্রার্থী। তবে এদের মধ্যে মীরহোসেন মুসাভির সঙ্গেই আহমাদিনেজাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা করা হচ্ছে। ৭ কোটি জনসংখ্যার দেশটিতে স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়। শনিবার সকাল থেকে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে। শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থীর সুস্পষ্ট বিজয় নিশ্চিত না হলে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ১৯ জুন পুনরায় নির্বাচন হবে। ইরানের রাষ্ট্রীয় বেতারে সকালে ঘোষণা দেওয়া হয়: "দেশের দশম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়ে।" ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এটি দশম প্রেসিডেন্ট নির্বাচন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১১৬ ঘ.