২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাদ দিলে আলোচনা হবে: রাশিয়া

রাশিয়া বৃহস্পতিবার বলেছে, ওয়াশিংটন ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাদ দিলেই কেবল ক্ষেপণাস্ত্রের হুমকি নিয়ে তাদের সঙ্গে পরিপূর্ণ সংলাপ শুরু হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

মস্কো, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়া বৃহস্পতিবার বলেছে, ওয়াশিংটন ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাদ দিলেই কেবল ক্ষেপণাস্ত্রের হুমকি নিয়ে তাদের সঙ্গে পরিপূর্ণ সংলাপ শুরু হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেই নেসতেরেনকো সাংবাদিকদের বলেন, " যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাদ দিলেই কেবল তাদের সঙ্গে ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সহযোগিতার প্রশ্নে পরিপূর্ণ আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হতে পারে।" তিনি বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়ার পরিকল্পনাকে রাশিয়ার সামরিক শক্তির পাল্টা ব্যবস্থা বলেই মনে করে। তবে তিনি বলেন, মস্কো ওয়াশিংটনের সঙ্গে এ ব্যাপারে একটি আপোসরফার পথ খুঁজে পাবে বলেই আশা করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে আসছেন, ইরানের মতো দুর্বত্ত রাষ্ট্রগুলোর হামলার হুমকি মোকাবেলার জন্যই ওয়াশিংটন ইউরোপে ক্ষপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রাডার স্টিস্টেম গড়ার পরিকল্পনা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩২ ঘ.