নির্বাচনে অর্থনীতিই আহমাদিনেজাদের ভাগ্যনির্ধারক
ইরানে শুক্রবার অনুষ্ঠেয় নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পরাজিত হলে এর প্রধান কারণ হবে অর্থনীতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েলের কট্টর বিরোধিতা, হলোকস্ট বিষয়ে বিতর্কিত মন্তব্য বা পরমাণু নীতিতে অনড় থাকা এসব কিছুতে ইরানি ভোটাররা তার প্রতি মুখ ফিরিয়ে নেবে না।
