উ. কোরিয়ার প্রতি দুই সাংবাদিককে ক্ষমার আহ্বান পরিবারের
১২ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত দুই মার্কিন সাংবাদিককে ক্ষমা করে দেওয়ার জন্য মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার। ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র জানিয়েছেন, ওই দুই সাংবাদিক নির্দোষ এবং তাদের মুক্তি দেওয়া উচিত।
