লেবাননের সাধারণ নির্বাচনে সিরিয়া ও ইরানপন্থি হিজবুল্লাহ জোটকে হারিয়ে জয় পেয়েছে সাদ আল-হারিরির যুক্তরাষ্ট্র সমর্থিত 'মার্চ ফরটিন' জোট। সোমবার আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে মূল লড়াই হয় ক্ষমতাসীন জোট 'মার্চ ফরটিন' এবং ইরান-সিরিয়া সমর্থিত হিজবুল্লাহ'র নেতৃত্বাধীন ব্লকের মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াদ বারুদের ঘোষিত ফলে দেখা গেছে, পার্লামেন্টের ১২৮ আসনের মধ্যে সাদ আল-হারিরির পশ্চিমাপন্থী ব্লক পেয়েছে ৭১ টি আসন। অন্যদিকে, হিজবুল্লাহ জোট পেয়েছে ৫৭ টি আসন। (আরও তথ্যসহ)