২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা বিস্ফোরণে ৭ জন নিহত

বাগদাদের দক্ষিণাঞ্চলে সোমবার একটি বাসে পেতে রাখা বোমা বিস্ফোরণে সাত জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 09:26 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

বাগদাদ, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম/রয়টার্স)---বাগদাদের দক্ষিণাঞ্চলে সোমবার একটি বাসে পেতে রাখা বোমা বিস্ফোরণে সাত জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। শিয়াদের আবু দাসির আবাসিক এলাকার কাছে একটি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। মার্কিন সেনাদের চলে যাওয়ার প্রস্তুতি পর্বে এই ধরনের হামলা ইরাকি নিরাপত্তা বাহিনীর সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করে। গত এক বছরে ইরাকে এ ধরনের সন্ত্রসী কার্যকলাপের পরিমাণ ধীরে ধীরে কমে আসে। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর গত মে মাসে সবচেয়ে কম বেসামরিক লোক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৫২৯ ঘ.