বিশকেক, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই কিরগিজস্তানের মার্কিন সেনাঘাঁটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে অভিযান চালানোর সহায়ক ব্যবস্থা হিসাবে কিরগিজস্তানের 'মানাস' এ ওই বিমান ঘাঁটি গাড়ে যুক্তরাষ্ট্র।
ফেব্র"য়ারিতে রাশিয়ার কাছ থেকে ২ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্র"তি পাওয়ার পর কিরগিজস্তান মানাস ্িমানঘাঁটি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে। ওয়াশিংটন এই ঘাঁটি বন্ধ না করতে কিরগিজস্তানকে রাজি করানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। কিন্তু কিরগিজস্তান তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছে।
বিমানঘাঁটিটির ভাগ্য নির্ধারণ নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় শামিল হয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবার কিরগিজ প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের কাছে সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন। কিরগিজ প্রেসিডেন্টের সচিবালয়ের উপ-প্রধান মাকসিম কাগানার একথা জানিয়েছেন।
বাকিয়েভের প্রশাসনের বিশিষ্ট কর্মকর্তা কাগানার রয়টার্সকে বলেন, "কারজাই মনে করছেন আফগান জনগণ এখন যে শক্তির বিরুদ্ধে লড়ছে তাদের পরাজিত করতে না পারলে মধ্য এশিয়ায় এর বড় ধরনের পরিণতি দেখা দেবে। এ কারণেই তিনি বাকিয়েভকে মানাস বিমান ঘাঁটি বহাল রাখার অনুরোধ জানাচ্ছেন।"
এ ব্যাপারে আফগান কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি।
ওয়াশিংটন এ বছর আফগানিস্তানে অতিরিক্ত ১৭০০ সেনা পাঠাচ্ছে। মার্কিন কর্মকর্তারা ইতোমধ্যেই আফগানিস্তান যুদ্ধ জয়ে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এ পরিস্থিতি পাল্টে দেওয়াই আফগানিস্তানে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর উদ্দেশ্য। কিরগিজস্তানের মানাস বিমান ঘাঁটি বন্ধের সিদ্ধান্ত এ পরিকল্পনায় রীতিমতো একটি চ্যালেঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24