২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ২ জন নিহত

পাকিস্তানে শনিবার জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলিবিনিময়ের মধ্যে পড়ে দুই তালেবানপন্থি নেতা নিহত হওয়ার কয়েক ঘন্টা পর রাজধানী ইসলামাবাদে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় দুই জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 09:20 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ইসলামাবাদ, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাকিস্তানে শনিবার জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলিবিনিময়ের মধ্যে পড়ে দুই তালেবানপন্থি নেতা নিহত হওয়ার কয়েক ঘন্টা পর রাজধানী ইসলামাবাদে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় দুই জন নিহত হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ গত এপ্রিল থেকে সোয়াত উপত্যকা ও এর আশেপাশের জেলাগুলো তালেবান মুক্ত করতে সেনা অভিযান শুরু করার পর থেকে জঙ্গি হামলা বেড়ে গেছে । গত শুক্রবার সোয়াতের কাছে আপার দির জেলায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১২ শিশুসহ অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়। ইসলামাবাদে বোমা হামলায় বোমা হামলাকারী পুলিশ স্টেশনের দেয়াল টপকে ভেতরে ঢুকে। তবে হামলাকারী মূল ভবনের কাছে পৌঁছার আগেই পুলিশ গুলি চালায়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিন ইয়ামিন একথা বলেছেন। তিনি সাংবাদিকদের বলেন, "সে মূল ভবনকে টার্গেট করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের লোকেরা সে চেষ্টা ব্যর্থ করে দেয়। এতে আমাদের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার পুলিশ।" রাজধানীর প্রধান সরকারি হাসপাতালের এক মুখপাত্র ওয়াসিম খাজা জানান, তারা এ ঘটনায় নিহত এক বেসামরিক ব্যক্তির লাশ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এলকিউ/১৫২১ ঘ.