২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস্কর-ই-তৈয়্যবা নেতাকে মুক্তির নির্দেশ পাকিস্তানি আদালতের

লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা এবং মুম্বাই হামলায় অভিযুক্ত হাফিজ মোহাম্মদ সাঈদকে মঙ্গলবার মুক্তির নির্দেশ দিয়েছে পাকিস্তানের হাইকোর্ট। তার আইনজীবী একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 06:25 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

লাহোর, পাকিস্তান, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা এবং মুম্বাই হামলায় অভিযুক্ত হাফিজ মোহাম্মদ সাঈদকে মঙ্গলবার মুক্তির নির্দেশ দিয়েছে পাকিস্তানের হাইকোর্ট। তার আইনজীবী একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ) আইনজীবী এ কে ডগার লাহোর হাইকোর্টের বাইরে সাংবাদিকদের বলেন, "হাফিজ সাঈদকে বন্দি করে রাখা দেশের সংববিধান ও আইনের লঙ্ঘন বলে রায় দিয়েছে আদালত।" সাঈদের মুক্তিতে নাখোশ ভারত। যুক্তরাষ্ট্রও এ মুক্তিকে স্বাগত না জানাবে না বলেই মনে করা হচ্ছে। নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহতের ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের কাছে সন্ত্রাসী অবকাঠামো নির্মূলের দাবি জানিয়ে আসছে। ওই হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে শান্তি আলোচনা। ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আল-কায়েদা ও তালেবানদের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের কালো তালিকায় সাঈদের নাম অন্তর্ভুক্ত করার পর তাকে গৃহবন্দি করা হয়। সাঈদ ১৯৯০ সালে লস্কর ই তৈয়্যবা প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই তার দল বিরোধপূর্ণ কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে। মুম্বাই হামলা তদন্তে পাকিস্তান আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারাম। নয়াদিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, "পাকিস্তান অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্র"তি পালনে আন্তরিকতা না দেখানোয় আমরা নাখোশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৪৩ঘ.