২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মুসলিম নারীর মৃত্যু নিয়ে কাশ্মীরে সংঘর্ষ

ভারতীয় কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দুই মুসলিম নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে শনিবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 09:19 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

শ্রীনগর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতীয় কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দুই মুসলিম নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে শনিবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়ে মারে এবং একটি হাসপাতাল ও সরকারি কার্যালয়ে ভাঙচুর চালায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়লে ও লাঠিপেটা করলে বেশ কয়েকজন আহত হয়। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে শোপিয়ান শহরে এই বিক্ষোভ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজার হাজার বিক্ষোভকারী "আমরা মুক্তি চাই, হত্যাকারীদের বিচার কর" বলে শ্লোগান দেয়। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুক্রবার দুই নারীকে ধরে নিয়ে ধর্ষণ ও হত্যা করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই দুই নারী ঝরনায় ডুবে মারা গেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ময়না তদন্তে সহিংসতার কোনো চিহ্ন‎ পাওয়া যায়নি। বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে গত বছর থেকে প্রায়ই ভারতীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভ সংঘটিত হচ্ছে। ওই অঞ্চলে বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লড়াই করছে। সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন, ধর্ষণ, বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে কর্তৃপক্ষ বলেছে, তারা পরিকল্পিতভাবে কোনো সহিংসতা ঘটাচ্ছে না, এ ধরনের সব অভিযোগের তদন্ত করা হয় এবং দোষীদের শাস্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫২১ ঘ.