২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৯

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী জাহেদানে বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়া মুসলিমদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। ইরানের প্রাদেশিক গভর্নর আলী মোহাম্মদ আজাদ রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা'কে শুক্রবার নিহতের এই পরিসংখ্যান দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

তেহরান, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী জাহেদানে বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়া মুসলিমদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। ইরানের প্রাদেশিক গভর্নর আলী মোহাম্মদ আজাদ রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা'কে শুক্রবার নিহতের এই পরিসংখ্যান দিয়েছেন। এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা 'আইএলএনএ' বিষ্ফোরণে ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। অন্যান্য কয়েকটি সূত্র হতাহতের ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দিয়েছে। আজাদ জানান, বিস্ফোরণে আহত ৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 'আইএলএনএ' বার্তা সংস্থা বোমা বিস্ফোরণের ঘটনাটিকে আত্মঘাতী বোমা হামলা বলেছে। তবে হামলার দায় কোন ব্যক্তি বা দল স্বীকার করেনি। বিষ্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ওই মসজিদে ২য় আরেকটি বোমার সন্ধান পেয়ে সেটি নিস্ত্রিয় করে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স একথা জানিয়েছে। শিয়া মুসলিমদের সরকারি ছুটির দিনে এ হামলা হয়। প্রাথমকি খবরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিষ্ফোরণটি ঘটেছে সন্ধ্যা ৭ টা ৪৫ এ। ওই সময় আলী ইবনে-আবিতালেব মসজিদে মুসল্লিরা নামাজের জন্য এসেছিল। আলী মোহম্মদ আজাদ এর উদ্ধৃতি দিয়ে আইএলএনএ জানিয়েছে, একটি সন্ত্রাসী দলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি বলেন, নগরীতে বিস্ফোরণের পেছনে রয়েছে মাত্র একজন। ইরান ১২ জুনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম আইআরআইবি এর ওয়েবসাইটে আজাদ বলেন, "ইরান প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু করায় ওই দলটি আফগানিস্তান ও পাকিস্তানের অনিরাপদ পরিস্থিতিকে কাজে লাগাতে চায়। তারা ইরানের অন্যান্য প্রদেশ এবং অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছে।" সুন্নি মুসলিম অধুষ্যিত জাহেদান ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশের রাজধানী। এর সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। প্রদেশটিতে নিরাপত্তা সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এখানে প্রায়ই পুলিশের সঙ্গে মাদক চোরাচালানী এবং ডাকাতদলের সংঘর্ষ চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩৭ ঘ.