২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা-আব্বাস বৈঠক, বসতিস্থাপন বন্ধে ইসরায়েলকে চাপ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন বন্ধের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের মুখে বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠকে ওবামা বসতিস্থাপন বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়াসহ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আব্বাসকে যুক্তরাষ্ট্রের অক্ষুন্ন সমর্থনের আশ্বাস দিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 05:38 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ওয়াশিংটন, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন বন্ধের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের মুখে বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠকে ওবামা বসতিস্থাপন বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়াসহ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আব্বাসকে যুক্তরাষ্ট্রের অক্ষুন্ন সমর্থনের আশ্বাস দিয়েছেন। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার কৌশল নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে মতভেদে জড়িয়ে পড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের ১০ দিন পর আব্বাসের সঙ্গে বৈঠক করলেন ওবামা। অচল হয়ে পড়া মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার চেষ্টায় বারাক ওবামা বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন পুরোপুরি বন্ধ করতে এবং ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিতে তিনি নেতানিয়াহুকে চাপ দিয়ে যাবেন। বৈঠকে ওবামা ২০০৩ সালে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি রোডম্যাপের আওতায় ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন বন্ধের বাধ্যবাধকতা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেওয়ার ওপর জোর দেন। সেইসঙ্গে শান্তি প্রক্রিয়া সঠিক পথে ফিলিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। ওবামা এও বলেন, ফিলিস্তিনিদেরকে নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে আরও বেশিকিছু করতে হবে এবং ইসরায়েল-বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে। ওদিকে, ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইহুদি বসতিস্থাপন মেনে না নিলে আব্বাস শান্তি প্রক্রিয়া শুরু করার সম্ভাবনা নাকচ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত থাকার কথা বললেও তিনি আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনার আগ্রহ দেখাননি। বৈঠকে আব্বাস বলেছেন, ফিলিস্তিনের চূড়ান্ত মর্যাদা নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত শান্তি আলোচনায় কোনও অগ্রগতি হতে পারে না। ওবামা জানিয়েছেন, ৪ জুনের ভাষণে তিনি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনা নিয়ে কথা বলবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৫