২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতিস্থাপন বন্ধের মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধে ঘনিষ্ঠ মিত্রদেশ যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি বসতিস্থাপন অব্যাহত রাখার কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ওয়াশিংটন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধে ঘনিষ্ঠ মিত্রদেশ যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি বসতিস্থাপন অব্যাহত রাখার কথা বলেছেন। ফিলিস্তিন বরাবরই ইহুদ বসতি স্থাপন বন্ধের দাবি জানিয়ে আসছে। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরু করতে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বুধবারের বৈঠকেও এ বিষয়টিতে ইসরায়েলকে চাপ দিতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর কথা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার ফিলিস্তিনের ওই দাবিকে জোরাল সমর্থন দিয়ে বলেন, "ওবামা সব ধরনের ইহুদি বসতি স্থাপন বন্ধ করা এবং অন্যান্য বসতি স