২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ইসলামি দাতব্যের দুই নেতাকে ৬৫ বছরের কারাদণ্ড

ফিলিস্তিনি হামাস দলকে অবৈধভাবে এক কোটি ২৪ মিলিয়ন ডলার দেওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রের একটি ইসলামি দাতব্য প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতাকে মার্কিন আদালত বুধবার ৬৫ বছর কারাদণ্ড দিয়েছে। এরা হচ্ছেন সুখরি আবু বকর (৫০) ও ঘাসান এলাসি (৫৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

হিউস্টন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি হামাস দলকে অবৈধভাবে এক কোটি ২৪ মিলিয়ন ডলার দেওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রের একটি ইসলামি দাতব্য প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতাকে মার্কিন আদালত বুধবার ৬৫ বছর কারাদণ্ড দিয়েছে। এরা হচ্ছেন সুখরি আবু বকর (৫০) ও ঘাসান এলাসি (৫৫)। হলি ল্যান্ড ফাউন্ডেশন নামের ওই প্রতিষ্ঠান ও এর পাঁচ কর্মকর্তাকে একটি মার্কিন গ্রান্ড জুরি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন, অর্থ পাচার, কর ফাঁকিসহ অন্যান্য অভিযোগে দোষীসাব্যস্ত করার ছয় মাস পর এই রায় দেওয়া হল। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ইসলামি দাতব্য প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ডালাসের শহরতলীতে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সরকার এটি বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি বলেছে, তারা দুর্যোগে সাহায্য ও ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ দেওয়ার মতো বৈধকাজেই অর্থ জোগান দিয়েছিল। ডালাস মর্নিং নিউজ পত্রিকা জানায়, সুখরি আবু বকর ডালাসে ইউএস ডিস্ট্রিক জাজ জর্জ সোলিসের আদালতে বলেন, "আমি ওই কাজ করেছি মানবিক অনুভূতি থেকে, হামাসের অনুরোধে নয়।" বিচারক জর্জ সোলিস বলেন, "আপনারা সব কথা বলেননি। ফিলিস্তিনিরা খুবই কঠিন অবস্থায় আছে। তার মানে এই নয় যে হামাসকে সমর্থন করতে হবে।" বিচারক এই দু'জনের সঙ্গে অভিযুক্ত বাকি তিনজনকে ১৫ থেকে ২০ বছরের কারাদণ্ড দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৫ ঘ.