২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার মুখে উ কোরিয়া, দ কোরিয়ার সামরিক সতর্কতা জোরদার

এ সপ্তাহে পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে পড়েছে উত্তর কোরিয়া। নিরাপত্তা পরিষদের দেশগুলো জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘনের কারণে উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার কোরিয়া উপদ্বীপে সামরিক সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

সউল, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ সপ্তাহে পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে পড়েছে উত্তর কোরিয়া। নিরাপত্তা পরিষদের দেশগুলো জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘনের কারণে উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার কোরিয়া উপদ্বীপে সামরিক সতর্কতার মাত্রা বাড়িয়েছে। যে যুদ্ধবিরতির মধ্য দিয়ে কোরিয়া যুদ্ধের অবসান হয়েছিল তা শেষ হয়ে গেছে এবং উত্তর কোরিয়া এখন হামলা চালাতে প্রস্তুত বলে পিয়ংইয়ং হুঁশিয়ারি দেওয়ার পর দক্ষিণ কোরিয়া সতর্কতার মাত্রা বাড়িয়েছে। উত্তরের মারাত্মক হুমকি মোকাবেলায় ২৮,০০০ মার্কিন সেনা এবং দক্ষিণ কোরিয়ার ৬৭০,০০০ সেনার যৌথ কমান্ড সতর্কতা এক ধাপ বাড়িয়েছে। দক্ষিণের জয়েন্ট চীফস অব স্টাফ একথা জানিয়েছে। ২০০৬ সালে উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষার পর বর্তমান সময়েই সবচেয়ে বড় হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বুধবার বলেছে, উত্তর কোরিয়া এর পশ্চিম উপকূলে আরও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আরও বেশি উস্কানি দেওয়ার চেষ্টা নিতে পারে। উত্তর কোরিয়া পরপর দু'দিন পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তেজনা বাড়িয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে একমত হয়েছে যে উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। পশ্চিমা কূটনীতিকরা একথা জানিয়েছেন। একজন কূটনীতিক বলেছেন, উত্তর কোরিয়ায় ভারী অস্ত্রসহ সবরকম অস্ত্র আমদানি-রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা আরোপসহ, সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। সেইসঙ্গে জাতিসংঘের কালো তালিকাভুক্ত হতে পারে উত্তর কোরিয়া আরও কয়েকটি ফার্ম। তাছাড়া, মালবাহী জাহাজ তল্লাশির মতো পদক্ষেপও নিতে পারে জাতিসংঘ। যদিও চীন এ ব্যাপারে আগ্রহী নয়। পিয়ংইয়ং ২০০৬ সালে পরমাণু বোমা পরীক্ষার পর আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হবে এসব নিষেধাজ্ঞা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০১ ঘ.