২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণে প্রকম্পিত লাহোর, নিহত ৩০,আহত শতাধিক

পাকিস্তানের লাহোরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। বুধবার সকালে মল রোডের সিভিল লাইনসে শক্তিশালী বোমাটির বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগরী। বিস্ফোরণের পর সেখানে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এনডিটিভি একথা জানিয়েছে। তবে এর আগে টেলিভিশন চ্যানেলটি নিহতের সংখ্যা ৪০ বলে জানিয়েছিল। অবশ্য বিবিসি ওই ঘটনায় নিহতের সংখ্যা ২৩ জন এবং বার্তা সংস্থা রয়টার্স ১৫জন বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:28 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম) - পাকিস্তানের লাহোরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। বুধবার সকালে মল রোডের সিভিল লাইনসে শক্তিশালী বোমাটির বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগরী। বিস্ফোরণের পর সেখানে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এনডিটিভি একথা জানিয়েছে। তবে এর আগে টেলিভিশন চ্যানেলটি নিহতের সংখ্যা ৪০ বলে জানিয়েছিল। অবশ্য বিবিসি ওই ঘটনায় নিহতের সংখ্যা ২৩ জন এবং বার্তা সংস্থা রয়টার্স ১৫জন বলে জানিয়েছে। ঘটনাস্থলটি লাহোর উচ্চ আদালত এবং পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের কাছেই। বিস্ফোরণের প্রচণ্ডতায় আশপাশের বহুসংখ্যক ভবনের কাচ ভেঙ্গে যায় রাস্তায় থাকা অনেক যানবাহন বিধ্বস্ত হয়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। কর্মকর্তারা জানিয়েছে উদ্ধার তৎপরতা চলছে এবং নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ কমান্ডোরা আশপাশের বিভিন্ন ভবনে অবস্থান নিয়েছে এবং ঘটনাস্থলে সেনাবাহিনী তলব করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো গ্র"প এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ওদিকে, পিটিআই জানিয়েছে, আইএসআই এর পাঞ্জাব সদর দপ্তর ওই হামলার লক্ষ্য হয়ে থাকতে পারে। লাহোরের মল রোডের সিভিল লাইনস এলাকাটিতে বহু অফিস আদালতের মধ্যে আইএসআই এর পাঞ্জাব দপ্তরও রয়েছে। লাহোরের মহানগর পুলিশ সদর দপ্তরও ঘটনাস্থলের কাছেই অবস্থিত। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানায়, বিস্ফোরণের আগে গোলাগুলিও হয়। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হামলার নিন্দা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএমটি/১৪০০ ঘ.