ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম)- পাকিস্তানের লাহোরে গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জিও টিভি জানিয়েছে। বুধবার সকালে মল রোডের একটি ভবনে ওই বিস্ফোরণ ঘটানো হয়।
পাকিস্তানের টিভি চ্যানেল জিও টিভি জানায়, বিস্ফোরণে ১০ জন ঘটনাস্থলেই মারা গেছে। আহত হয়েছে ৮০ জন। ভারতের টিভি চ্যানেল এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণে ১২৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানায়, বিস্ফোরণের আগে গোলাগুলিও হয়। টিভির ছবিতে দেখা যায়, বিস্ফোরণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু গাড়ি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের নিয়ে হাসপাতালে যাচ্ছে অ্যাম্বুলেন্স।
কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি খান জারদারি হামলার নিন্দা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১২২ ঘ.
bdnews24