নেপালে শপথ নিলেন নতুন প্রধানমন্ত্রী
নেপালে শপথ নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা অলি।
সোমবার প্রেসিডেন্ট প্রাসাদে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অলি ও তার সহকর্মীদের শপথ পাঠ করান প্রেসিডেন্ট রাম বরণ যাদব।
রোববার নেপালের পার্লামেন্টের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন অলি। শপথ নেয়ার পাশাপাশি তিনি গঠন করেন ৮ সদস্যের মন্ত্রিসভাও।
নিজের দুইজন উপপ্রধান নিয়োগ করেছেন অলি। এদের একজন বিজয় কুমার এবং অপরজন কমল থাপা। আগের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার বিরুদ্ধে এই দুইজন অলিকে সমর্থন করেছিলেন।তাদের এই সমর্থনেরই পুরস্কারস্বরূপ তাদেরকে ওই পদ দেয়া হয়।
নতুন সংবিধান নিয়ে জনগণের বিক্ষোভ থামানো অলির সামনে বড় চ্যালেঞ্জ।
এছাড়া, ২৫ এপ্রিলের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর ঘরবাড়ি পুনর্নিমাণ এবং মানুষের পুনর্বাসনের গুরুদায়িত্বও তাকেই পালন করতে হবে। একইসঙ্গে নেপাল-ভারত সীমান্তে শান্তঅবস্থা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক স্থিতিশঅলতাও ফেরাতে হবে তাকে।
